বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত Logo কাপাসিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পরীক্ষার ফলাফল প্রকাশ Logo কারাভোগ শেষে ভারত থেকে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী Logo রাণীশংকৈলে জাতীয় দৈনিক করতোয়া পত্রিকার ৫১বছরে পদার্পণ সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও শ্বাসরোধের চেষ্টা, কালিহাতীতে মামলা Logo কর্মব্যস্ততার ফাঁকে নিকলী-মিঠামইনে প্রেস ক্লাব সাটুরিয়ার এক দিনের ভ্রমণ Logo লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান Logo বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, Logo নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ Logo কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পরীক্ষার ফলাফল প্রকাশ

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

সারাদেশের ন্যায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে “ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬ মোতাবেক তথ্য সংগ্রহ কার্যক্রম” পরিচালনার লক্ষ্যে ‘সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী’ (Enumerator) নিয়োজিতকরণ সম্পর্কিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এ ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়ন এবং নির্ভুল তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে ‘সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী’ নিয়োজিতকরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে বিজ্ঞপ্তি ও পুনঃ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচারণা চালায়। সে মোতাবেক কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়ন হতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী আবেদনসমূহ ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা -২০২৬ মোতাবেক পরীক্ষা গ্রহণ ও যাচাই-বাছাই শেষে সংযুক্ত তালিকা মোতাবেক সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী উত্তীর্ণ, রিজার্ভ ও অপেক্ষেয়মান তালিকা বিভিন্ন শর্ত সাপেক্ষে প্রকাশ করা হলো ।

১. নির্বাচিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও অন্যান্য বিষয়াদি সরকার কর্তৃক জারিকৃত নীতিমালার আলোকে গ্রহণ করা হবে। ২. সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীকে এই শর্তে চুড়ান্তভাবে নিয়োজিত করা হবে যে, দাখিলকৃত কাগজপত্রাদি ও আবেদনপত্রে উল্লেখিত সকল তথ্য সঠিক নেতৃত্বই আছে। ৩. কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে ভূল/মিথ্যা তথ্য প্রদান করেছেন বা কোনো তথ্য গোপন বা বিকৃত করেছেন বা দাখিলকৃত কাগজপত্র জালিয়াতি করেছেন বা গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্ত/দোষী সাব্যস্ত হয়েছেন মর্মে প্রমানিত হলে ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা -২০২৬ মোতাবেক এবং বিজ্ঞপ্তির শর্তানুযায়ী তার নিয়োজিতকরণ আদেশ যে কোনো সময় বাতিল করার এখতিয়ার সংশ্লিষ্ট নির্বাচন কমিটি সংরক্ষণ করেন। ৪. কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে তালিকায় উল্লেখিত প্রার্থী কাপাসিয়া উপজেলার যে কোন ইউনিয়নে দায়িত্ব পালন করতে বাধ্য থাকবেন। ৫. নির্বাচিত প্রার্থীরা যথাসময়ে আবশ্যিকভাবে প্রশিক্ষণে অংশগ্রহণে ব্যর্থ হলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। ৬. ফ্যামিলি কার্ড জরিপকালীন বিরতীহীনভাবে কাজ করার মানসিকতা পোষণ করতে হবে এবং নিয়মিত ব্যবধানে উপজেলা সমাজসেবা কার্যালয়ে হাজিরা দিতে হবে। ৭. নির্বাচিত ও রিজার্ভ প্রার্থীদের মধ্যে থেকে কোন কারণে কারো প্রার্থীতা বাতিল হলে সংশ্লিষ্ট উপজেলা কমিটি অপেক্ষমান তালিকা থেকে প্রার্থী প্রতিস্থাপন করতে পারবেন। ৮. সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী (Enumerator) নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ফ্যামিলি কার্ড শুমারি স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি হাফিজুল হক স্বাক্ষরিত পত্রে উপরে বর্ণিত শর্তসাপেক্ষে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এছাড়া দীর্ঘ নিয়োগ প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে উপজেলা সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার নীলুফার ইয়াসমিন ও উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা বিচক্ষণতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।

সম্পূর্ণ তালিকা কমেন্ট দেখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST