শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বন খেকোদের হামলায় তিন সাংবাদিক আহত, আটক ৩

Reporter Name / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া গাজীপুর জেলা প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম, ও আলোকিত সকালের সাংবাদিক হুমায়ুন কবির।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি বন বিভাগের জমির শতাধিক গজারি গাছ কেটে পাচার করে আসছে আবুল কাশেম ওরফে ‘গজারী কাশেম’ নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে গজারী কাশেমের সহযোগীরা পালিয়ে যায়। পরে সাংবাদিকরা ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে আবুল কাশেম, তার ছেলে আল আমিন এবং সহযোগী মামুন ১০–১২ জনের দলবল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।

হামলার এক পর্যায়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

আহত সাংবাদিকরা বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, “সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST