শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১৯৪ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১:৩৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি বুধবার সকালে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন।

গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সাবেক সদস্য সচিব মীর মাসুদ করিম, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন সরকার প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেক ইউনিয়নের শীতার্তদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র ও কম্বল সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
এর আগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী সহ দলীয় ব্যক্তিদের সুস্থতা এবং রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST