বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যমুনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা Logo চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ Logo কাপাসিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে Logo কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন, জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপি দলীয় প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৭৭ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর নির্বাচনী প্রচারণা পর্যবেক্ষক প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া সদরে অবস্থিত মডিউল কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রচারণা পর্যবেক্ষক কমিটির আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও দলের মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
কর্মশালায় উদ্বোধক হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির কর্মশালায় আনুষ্ঠানিকতার পরিচালনা করেন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপি নেতা আফজাল হোসাইন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা প্রমুখ।
দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সার্বিক তত্ত্বাবধায়ক মাজহারুল হক। প্রশিক্ষণ প্রদান করেন আহমেদুল হক ও আব্দুস সালাম। কর্মশালায় উপজেলার ১১ টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST