শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রধান শিক্ষক স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু 

Reporter Name / ১৯৭ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বৈদ্যুতিক পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানা পুলিশ জানান।
নিহতরা হলেন- উপজেলার কির্ত্তুনিয়া ইছব আলী ভুইঁয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫)। সে সেলদিয়া গ্রামের মোমতাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী ফেরদৌসি আক্তারেরও (৪০) মৃত্যু হয়েছে। ফেরদৌসি একই গ্রামের দবির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানান, বিকালে শহীদুল্লাহ বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরতে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটি চালু করতে গিয়ে শহীদুল্লাহ প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে গুরুতর অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এসময় তারা মিয়া নামে অপর একজন প্রতিবেশী আহত হয়।
মৃত শহীদুল্লাহ ভূঁইয়া স্থানীয় কৃষক লীগের সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ দিন তিনি রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন বলে জানা যায়। মৃত্যকালে সে তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
কাপাসিয়া থানার এসআই আব্দুল হালিম বলেন, স্বামী-স্ত্রীর লাশ থানায় নিয়ে এসেছেন স্বজনরা। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST