শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ২৩৭ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার সকাল থেকে সিংহশ্রী, কাপাসিয়া সদর, দুর্গাপুর ও ঘাগটিয়া ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে এসব দোয়া অনুষ্ঠিত হয়।

গাজীপুর-৪, কাপাসিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এসকল দোয়া অনুষ্ঠানে শরিক হয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত পিতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ ও মাতা নাহিদ হান্নান এবং এলাকার বিভিন্ন পর্যায়ের দলীয় প্রয়াত নেতৃবৃন্দদের জন্য দোয়া প্রার্থনা করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন ভূঁইয়া মানসুর, সাধারণ সম্পাদক মোঃ মোকসেদ খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান টিক্কা, টোক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাসির উদ্দিন বাসু, সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক রোকন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির প্রমুখ। বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কাপাসিয়ার রায়নন্দা দলীয় অফিস, পাঁচরোহা, দড়িমেরুন, চাঁপাত, সিংহশ্রী ইউনিয়নের কাজলদিঘি, কপালেশ্বর গ্রামের সবুজ বেপারী বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST