বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যুব উন্নয়নের ব্লক ও বাটিক বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name / ১৮৯ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৫:০৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারী উদ্যোক্তাদের ৭ দিনব্যাপী ব্লক ও বাটিক বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২০ এপ্রিল রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ শুরু হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
এসময়‌ অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আকন্দ, সাংবাদিক নুরুল আমিন সিকদার, নারী উদ্যোক্তা গ্রুপের এডমিন শারমিন সুলতানা, কারিমা আক্তার কান্তা, সাংবাদিক আকরাম হোসেন হিরন প্রমুখ।

যুব উন্নয়ন অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় বেকার যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
৭দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলা নারী উদ্যোক্তা গ্রুপের ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। তারা ব্লক ও বাটিক প্রিন্টের প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিক ভাবে তাদের সনদপত্র বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST