শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুশীলন ও কঠোর নজরদারি

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:২১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাজীপুর-৪, কাপাসিয়ায় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে এক বিশাল যৌথ টহল ও শোডাউন পরিচালিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে এই টহল কার্যক্রম শুরু হয়।
মহড়ায় অংশ নেন সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি এবং প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এসময় দুর্গাপুর ইউনিয়ন, কাপাসিয়া সদর ইউনিয়ন এবং তরগাঁও ইউনিয়নের বাস টার্মিনাল সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এই মহড়ার মূল উদ্দেশ্য ভোটারদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ করা।

শোডাউন শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি ইউনিটকে তাদের নির্ধারিত এলাকায় মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য এই টহল কার্যক্রম এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে যে, শান্তি-শৃঙ্খলা পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। বর্তমানে উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST