শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যৌথ বাহিনী পুলিশের অভিযানে এক’শ ৩৩ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ২৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় যৌথ বাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে আলোচিত ৪ মাদক কারবারিকে এক’শ ৩৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। ২৪ ফেব্রুয়ারি রাতে সূর্য নারায়ণপুর ও ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ত্রিমোহনী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার কড়িহাতা ইউনিয়নের দক্ষিণ গাওরাইদ গ্রামের রফিকুল ইসলামের পুত্র মোঃ মামুন, ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ গ্রামের শহীদুল্লাহর পুত্র মাহফুজ। তাদের নিকট থেকে এক’শ পিস ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ৬’শ ৩০ টাকা এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এছাড়া মঙ্গলবার গভীর রাতে উপজেলার সূর্য নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে থেকে থানার এসআই শুভ চন্দ্র রায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাবড়িসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেন। আটককৃতরা হলো, উপজেলার ভিটিপাড়ার রাম মোহনের পুত্র চিত্ত মোহন (৪০) ও শ্রীপুর উপজেলার গজারিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ ফারুক (৩৫)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST