শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন

Reporter Name / ৫৪ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে “শহীদ জিয়া স্মৃতি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট” প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলার রায়েদ ইউনিয়নের স্থানীয় ‘মগারটেক সিটি মাঠে’ বর্ণাঢ্য আয়োজনে এ টুর্নামেন্ট শুরু হয়।

মগারটেক সিটি চ্যালেঞ্জার ক্লাবের উদ্যােগে আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মডিউল গ্রুপের চেয়ারম্যান বিশেষজ্ঞ চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন।
রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমান জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাদল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি মোঃ রফিকুল আলম মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা মোঃ নজরুল ইসলাম, রায়েদ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আজিজুল হক আজিজ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, যুবদল নেতা আশরাফুল আলম সোহেল, বিল্লাল হোসেন বুলবুল প্রমুখ।
এছাড়া রায়েদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ফুটবল প্রতিযোগিতাটি বিপুল সংখ্যক দর্শকরা শতস্ফুর্ত ভাবে উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST