রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনা: বাস-অটোরিকশার প্রতিযোগিতায় প্রাণ গেল প্রধান শিক্ষক ফারুকের

Reporter Name / ২২১ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:০১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাচুঁয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম ফারুক (৫৪) রোববার বিকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সে উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামের সুলতান উদ্দিন মোক্তাদের পুত্র। ঘটনার পর পর এলাকাবাসী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ এবং ঘাতক বাসটি ভাংচুর করে আগুন দেয়।

জানা যায়, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুক মোটরসাইকেল যোগে নিজ প্রতিষ্ঠান টোক ইউনিয়নের পাঁচুয়া উচ্চ বিদ্যালয় হতে কাপাসিয়া সদরের বাড়িতে ফিরছিলেন। বিকাল তিনটার দিকে কাপাসিয়া -কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ধলাগড় ব্রিজের দক্ষিণে কিশোরগঞ্জ গামী অনন্যা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৪৬১৬) একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বরখেলাপ বাজার এলাকায় মারা যান। কর্মক্ষেত্রে এর আগে তিনি ঈদগাহ উচ্চ বিদ্যালয়, কোহিনূর বালক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান হিসাবে কর্মরত ছিলেন। গত প্রায় চার বছর আগে পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি কাপাসিয়া সদরের আদালত পাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন। প্রতিদিন বাসা থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যান। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ গামী অনন্যা পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস এবং সিএনজি চালিত অটোরিকশা (গাজীপুর-ট-১১-৭৪৬৮) প্রতিযোগিতা দিচ্ছিল। এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী শিক্ষককে মুখোমুখি চাঁপা দেয়। এতে অটোরিকশাটিও ক্ষতিগ্রস্ত হয়।
তাঁর মৃত্যুতে কাপাসিয়া বন্ধু-৮৬’ এসএসসি ব্যাচের সভাপতি ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক শিক্ষক নেতা অধ্যাপক শামসুল হুদা লিটন রধগভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত অনন্যা পরিবহনের আটককৃত বাসটিকে উত্তেজিত জনতা ব্যাপক ভাংচুর করেছ। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহত শিক্ষক পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST