শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় হত্যা মামলার আসামি রিমি সহ আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ৪৮৭ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় হত্যা মামলার আসামি সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমি সহ আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। ৬ নভেম্বর বুধবার দুপুরে বাস টার্মিনাল এলাকায় ‘ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্তে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতস্ফোর্ত অংশগ্রহণ করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ব্যানারে শান্তিপূর্ণ কাপাসিয়া গড়ার লক্ষ্যে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে তারা বিভিন্ন শ্লোগান দেয়। শিক্ষার্থীরা মাদক ব্যবসায়ী, পতিত স্বৈরাচারী সরকারের দোসর, ছাত্র জনতার উপর হামলাকারী ও হত্যা মামলার এজাহার ভুক্ত আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

তারা সিমিন হোসেন রিমি, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দীন আহমেদ সেলিম, গৃহপরিচারিকা ধর্ষণ মামলার আসামি ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ সহ আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবি জানান। দাবি পূরণ না হলে তারা চলমান কর্মসূচির পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

ঘন্টা ব্যাপী পালিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদুল ইসলাম রাশেদ, শামীম হোসেন, জাহিদ হাসান, জুনায়েদ, যুবরাজ, হৃদয়, সাহেল, মিনহাজ, উপজেলা ছাত্রদল নেতা সোহাগ প্রমুখ। #


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST