মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ২৭টি প্রতিষ্ঠানে জেলা পরিষদের অর্ধকোটি টাকা অনুদান

Reporter Name / ১১০ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) থেকে এফ এম কামাল হোসেন:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৭টি প্রতিষ্ঠানের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় অর্ধকোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের সুপারিশের ভিত্তিতে জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী এসব প্রকল্পে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা গতকাল ওইসব প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বরাদ্দপত্র হস্তান্তর করেন।
অনুদানের বরাদ্দপত্র প্রদানের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি দলীয় নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষক মণ্ডলী, ইমাম, হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিএনপি দলীয় সূত্র জানায়, বরাদ্দ প্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হলো, টোক ইউনিয়নের সুলতানপুর মামুনিয়া বালিকা দাখিল মাদরাসার উন্নয়নে ৩ লাখ টাকা, সালোয়ারটেকি ভূঁইয়া বাড়ি জামে মসজিদের উন্নয়নে ১ লাখ টাকা। বারিষাব ইউনিয়নের দামুয়ারচালা খলিফা বাড়ি পাঞ্জেগানা মসজিদ উন্নয়নে ২ লাখ টাকা, নয়ানগর মুত্তাকিন পাড়া আলিম মাদরাসা উন্নয়নে ২ লাখ টাকা, বর্জাপুর করিম প্রধান বাড়ি ঐতিহাসিক তিন গম্বুজ জামে মসজিদ উন্নয়নে ১ লাখ, চর দুর্লভ খাঁ মনিরুল উলুম সিনিয়র মাদ্রাসা উন্নয়নে ২ লাখ টাকা। ঘাগটিয়া ইউনিয়নের বায়তুল আকসা জামে মসজিদ ও কবরস্থান উন্নয়নে ২ লাখ, ঘাগটিয়া বায়তুল আকসা জামে মসজিদ উন্নয়নে ২ লাখ, কামারগাঁও স্কুল সংলগ্ন সামাজিক কবরস্থানে বাউন্ডারি নির্মাণে ৩ লাখ টাকা, কামারগাঁও বটটেক জামে মসজিদ উন্নয়নে ১ লাখ। সনমানিয়া ইউনিয়নের ঘোরশ্বাব সার্বজনীন স্বশানঘাট উন্নয়নে ২ লাখ টাকা, চর সনমানিয়া নামাপাড়া জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা। দূর্গাপুর ইউনিয়নের চাকৈল শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির উন্নয়নে ২ লাখ টাকা, একডালা রায়ের বাড়ি দূর্গা মন্দির উন্নয়নে ২ লাখ টাকা। কাপাসিয়া সদর ইউনিয়নের খোদাদিয়া দক্ষিণ পাড়া বায়তুন নূর জামে মসজিদ উন্নয়নে ২ লাখ টাকা, বরুন গ্রামে অলিউল্লাহ মাস্টার বাড়ি সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা, কান্দানিয়া মাষ্টার বাড়ি বাইতুন নূর জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা। কড়িহাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চরখামের কান্দাপাড়া জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা, শ্রী শ্রী সার্বজনীন রাধাকৃষ্ণ জীউর মন্দির ও শিব মন্দির উন্নয়নে ২ লাখ টাকা। তরগাঁও ইউনিয়নের উত্তর খামের নোয়ার বাড়ি সামাজিক কবরস্থান উন্নয়নে ১ লাখ টাকা, তরগাঁও দক্ষিণ মধ্যপাড়া দারুস সালাম জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা, নবীপুর পশ্চিম পাড়া কুবা জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
কাপাসিয়া উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, স্কুল, মন্দির, সামাজিক গোরস্থান ও স্বশানঘাট উন্নয়নে গাজীপুর জেলা পরিষদ অর্থ বরাদ্দ দেয়ায় প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে এলাকাবাসী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST