সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

Reporter Name / ১১৪ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পালপাড়া এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে প্রতিবেশি চাচা সম্পর্কিত রানু মিয়া (৫০) কে গ্রেফতার করে শুক্রবার দুপুরে গাজীপুর আদালতে পাঠিয়েছে কাপাসিয়া থানা পুলিশ। এ ব্যাপারে ওই শিশুর মা বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে কাপাসিয়া থানায় মামলা করেন।
শিশুটির পিতা জানায়, অভিযুক্ত রানু মিয়া আমার প্রতিবেশি। তার চারিত্রিক অনেক সমস্যা রয়েছে বলে আমরা জানতাম। সে রাজ মিস্ত্রীর
কাজ করে। ইতোপূর্বে সে আরো বাচ্চাদের সাথে এমন ঘটনা ঘটিয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি তারিখ সকালে আমার পাঁচ বছরের শিশু বাড়ির পাশে খেলার সময় কৌশলে তাকে রান্না ঘরে নিয়ে অপকর্মের চেষ্টা করে। বিষয়টি আমরা জানার পর লজ্জা সরমের ভয়ে চুপ ছিলাম। কিন্তু ইতোমধ্যে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে গেলে রানু মিয়া সহ তার লোকজন আমাদের হুমকি দিতে থাকে এলাকা থেকে চলে যেতে। তাই একটু দেরি হলেও আমরা থানা পুলিশের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম জানায়, শিশুটির মা এবং বাবা এসে ধর্ষনের চেষ্টার ঘটনাটি বলার পর তাৎক্ষনিক আমাদের পুলিশের তিনটি টিম গিয়ে অভিযুক্ত রানু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST