বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী 

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর): 
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী “খোদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রোববার বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ ছানাউল্লাহ। বিশেষ বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবু, দাতা সদস্য মোতাহার হোসেন প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্য সচিব রাজিয়া খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় সার্বিক ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক কামরুন্নাহার ও পিটিএ সদস্য সাবরিনা শিলা।
মনোমুগ্ধকর বর্ণাঢ্য অনুষ্ঠানমালার ধারা বর্ণনায় ছিলেন মোঃ রহমত উল্লাহ ও মার্জিয়া বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST