শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ঘাগটিয়া শাহিনা রেজা উচ্চ বিদ্যালয়ের  সভাপতিকে সংবর্ধনা

Reporter Name / ২২৬ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৪:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: 

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার শাহিনা রেজা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো: বজলুর রশিদ নয়ন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ (৯ জুলাই ) বুধবার সকাল ১১ টায় শাহিনা রেজা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শুরুতেই শিক্ষকবৃন্দের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সম্মান প্রকাশ করা হয়।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাদিউল ইসলামের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ বজলুর রশিদ নয়ন ।
বিদ্যালয়ের নবাগত সভাপতি তার বক্তব্যে বলেন,শাহিনা রেজা উচ্চ বিদ্যালয়টি আমার বাড়ির কাছাকাছি অবস্থিত হওয়ায়, পূর্ব থেকেই বিদ্যালয়টির প্রতি আমার খেয়াল ছিল, কিন্তু এখন সভাপতি হওয়ায় প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেছে। আমি একটি রাজনৈতিক দলের ইউনিয়নের প্রতিনিধিত্ব করছি সেই হিসেবে আমার নেতা কাপাসিয়া উপজেলা বিএনপির কান্ডারী শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাইয়ের মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারব আশা করছি।  বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে, বিগত সময়ের মতো  ভবিষ্যতেও বিদ্যালয়টি, শিক্ষক অভিভাবক ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করবে আশা করছি রাখছি।

সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় অতিথি হিসেবে আরও  বক্তব্য রাখেন,ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, আব্দুর রাজ্জাক মাস্টার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, কাজী রাশেদুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাঝি, বঙ্গতাজ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, সিদ্দিকুর রহমান অপু।
এ সময় অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য, জয়নাল আবেদীন রানু, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক, আক্তার ভুঁইয়া নূর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক, জাবেদ মাঝি, যুবদল নেতা কবির হোসেন, ছাত্রদল নেতা খোকন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,অভিভাবক সহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST