বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার যুবক হাওরে ঘুরতে গিয়ে পানিতে নিখোঁজ

Reporter Name / ৬৩ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর থেকে কিশোরগঞ্জের নিকলী-মিঠামইন-ইটনা হাওর অঞ্চলে ঘুরতে গিয়ে শুক্রবার দুপুরে সফিকুল ইসলাম টুলু (৪২) নামে এক যুবক পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে। সে উপজেলা সদর ইউনিয়নের কান্দানিয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র।

জানা যায়, কাপাসিয়া থেকে শুক্রবার সকালে কান্দানিয়া এলাকার ৩২ জন বন্ধু বিভিন্ন মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জের নিকলী মিঠামইনের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরে নিকলী ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে যাবার পথে তিন কিলোমিটার দূরে হঠাৎ তাদের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় অন্যান্যের সাথে ৩ বন্ধু গোসল করার জন্য হাওরের বিস্তীর্ণ পানিতে ঝাঁপ দেয়। দুই বন্ধু আনোয়ার ও হাফিজুল পানি থেকে উঠতে পারলেও সফিকুল ইসলাম টুলু আর উঠতে পারেনি। ধীরে ধীরে সে গভীর পানিতে তলিয়ে যায়। নৌকার মাঝির সহযোগিতায় বহু খোঁজাখুঁজির পর স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ টুলুর কোনো খোঁজ মিলেনি।
স্বজনরা জানান, কাপাসিয়ার কান্দানিয়া গ্রামের সফিকুল ইসলাম টুলুর স্ত্রী গত ৮ মাস আগে মারা যান। তাদের দু’টি সন্তান রয়েছে। টুলুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST