শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার সর্ববৃহৎ ঈদের জামাতে নামাজ আদায় করেন বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান

Reporter Name / ২৩২ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৩:২২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী উত্তর খামের ঈদগাহ মাঠে বিশাল জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান। ৩১ মার্চ সোমবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত ঈদের জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।‌

উপজেলার উত্তর খামের উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিশাল ঈদের মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও প্রাক্তন ব্যাংকার মোঃ তোফাজ্জল হোসেন খান মোহন এর সভাপতিত্বে নামাজ পূর্ব ঈদ শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আ ন ম সফিকুল ইসলাম জ্যাকির পরিচালনায় অন্যান্যের মাঝে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন চৌধুরী মদন, তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বদরুজ্জামান বেপারী, ঈদগাহ কমিটির সমন্বয়কারী মোফাজ্জল হোসেন খান, ঈদগাহ কমিটির সমন্বয়কারী ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক নেতা মোহাম্মদ নজরুল ইসলাম মাস্টার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন অ্যাপোলো প্রমুখ। ঈদের জামাতে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মোরশেদুর রহমান। উল্লেখ্য, কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের ঈদগাহ মাঠে বিগত প্রায় ২’শত বছর যাবত এ এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ পড়ছেন। প্রতি বছর দুই ঈদে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এই মাঠের বিশাল জামাতে শরীক হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST