শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

Reporter Name / ২৯১ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ‘সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে’ বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বিকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তামান্না তাসনীম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোঃ মনিরুল হক সরকার, দাতা সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, হুমায়ূন কবির কাজল, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ মাঝি, বারিষাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মাস্টার প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজার রহমানের সার্বিক তত্ত্বাবধানে ক্রিড়ানুষ্ঠান প্রাণবন্ত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান শাহীন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতা মূলক ক্রিড়া নৈপুণ্য প্রদর্শন করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST