শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গভীর রাতে উদ্ধোধনী ব্যানার

Reporter Name / ২৩৪ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর রোডে অবস্থিত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শনিবার গভীর রাতে উদ্ধোধনী ব্যানার টানানো হয়েছে। ১ মার্চ রোববার সকালে দেখা যায় ব্যানারে ছবি সম্বলিত লেখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ।

দীর্ঘদিন পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে কলাপসিবল গেইট বন্ধ অবস্থায় রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাবার খবরে স্থানীয় দলীয় নেতাকর্মীরাও পালিয়ে যায়। সে সময় এর আগের দিন ৪ আগস্ট ছাত্র জনতা গণআন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলে। এক পর্যায়ে তাদের দলীয় কার্যালয় ও সরকারি ডাকবাংলোয় আগুন ধরিয়ে দেয়। এছাড়া উত্তেজিত ছাত্র জনতা বেশকিছু মোটরসাইকেল পুড়িয়ে দেয়। সেই থেকে কার্যালয়টি বন্ধ রয়েছে।
হঠাৎ কে বা কারা রাতের আঁধারে প্রিন্ট করা ব্যানারে “শুভ উদ্বোধন, শেখ হাসিনাতেই আস্থা” লেখা ব্যানারের উপরে “দীর্ঘ্য ১৮ মাস পরে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে” এমনটি লেখা রয়েছে। এতে শেখ হাসিনার একটি হাত উঁচু করা ছবি রয়েছে। ব্যানারের উপরে দলীয় কার্যালয়ের ভেঙে দেয়া সাইনবোর্ডে কাঠের ফ্রেমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. সালাহউদ্দিন আইউবীর একটি কাগজের পোষ্টার ঝুলতে দেখা গেছে।
ব্যানার টানানোর বিষয়ে আশপাশের কোনো দোকানদার বা লোকজন কেউ কিছু দেখেনি বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST