সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা খাদ্যবান্ধব কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

Reporter Name / ২০২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে খাদ্যবান্ধব কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মোহাম্মদ মহিবুর রহমান বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। পরে উপস্থিত সকলে কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ১১ টি ইউনিয়নের ১৯ হাজার ২’শ ২০টি নির্ধারিত কার্ডের সাথে সম্প্রতি অতিরিক্ত ২’শ কার্ড সমন্বয় করা হয়েছে। এরমধ্যে ইতিপূর্বে মৃত্যু এবং স্থান পরিবর্তন সহ বিভিন্ন কারনে ২৮জন সুবিধা ভোগীর কার্ড স্থগিত রয়েছে। কার্ডধারীরা জনপ্রতি ১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবেন বলে সভায় জানানো হয়।
এসময় ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ কমিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম ফাতেমা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ইকবাল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় বাজেটের ২০২৫-২০২৬ অর্থবছরে খাদ্যবান্ধব কর্মসূচিতে যুক্ত হয়েছে আরো ৫ লাখ পরিবার। এ কর্মসূচির মেয়াদ আগামী অর্থবছরে ৬ মাসে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বর্তমানে সহায়তা প্রাপ্ত ৫০ লাখ পরিবারের অতিরিক্ত আরও ৫ লাখ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST