বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ৫ জুলাই রোববার সকালে কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ সামসুদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এম এ হাসেম চৌধুরী, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, জয়নাল আবেদীন, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে বিদায়ী ইউএনও ডাঃ তামান্না তাসনীমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে উপস্থিত সকলের সুস্থতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ মাহমুদুল হাসান মারুফ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা খালিদ সাইফুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST