মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান Logo বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, Logo নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ Logo কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন ও পরিচিতি সভা

Reporter Name / ১৬৬ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বাংলাদেশ শিক্ষক সমিতি কাপাসিয়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ নভেম্বর বুধবার বিকালে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ আনারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
সংগঠনের সদস্য সচিব মোঃ আবুল বাশারের পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি গাজীপুর জেলা শাখার সভাপতি মোকলেসুর রহমান। এসময় অন্যান্যের মাঝে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বঙ্গতাজ কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন খান, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রধান, রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, ভুবনের চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মৈশা ধামনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছাইদ প্রমুখ। এর আগে সর্বসম্মতিক্রমে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আনারুজ্জামানকে আহ্বায়ক এবং নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল বাশারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষক সমিতির পরিচিতি সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। দেশ, জাতী ও সমাজের প্রতি শিক্ষকদের দায়বদ্ধতা রয়েছে। বিগত সরকার এই শিক্ষকদের তাদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকদের সম্পুর্ন নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানান। বিদ্যালয় গুলোতে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বিগত দিনে নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়নের কারণে শিক্ষার্থীরা মেধা শূন্য হয়ে পড়েছিল। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দিয়ে দলীয় স্বার্থ হাসিল করেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে শিক্ষার সার্বিক উন্নয়ন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST