বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া থানার আলোচিত পুলিশ পরিদর্শক তদন্ত খোকন চন্দ্র সরকারকে প্রত্যাহার

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া থানার বহুল আলোচিত পুলিশ পরিদর্শক তদন্ত খোকন চন্দ্র সরকারকে গত সোমবার তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে গত আওয়ামীলীগ সরকারের সময়ে নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় গোয়েন্দা পুলিশে দায়িত্ব পালন করেছেন।

বিগত দিনে দুনীর্তির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি তিনি কাপাসিয়া থানায় যোগদান করলেও মনগড়া মতো ঢাকা থেকে কোটি টাকার গাড়ি দিয়ে অফিস করতে দেখা গেছে। তাঁর চালচলনে জনমনে প্রশ্ন দেখা দেয় এবং সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রকাশ হলে তাকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি তদন্ত করে গাজীপুরের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে আগামী ৫ কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, পুলিশের এসআই পদে ২০১০ সালে নিয়োগ পাওয়া খোকন চন্দ্র সরকার গত আওয়ামী লীগ সরকারের আমলে বেশিরভাগ সময় চাকরি করেছেন নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা গোয়েন্দা শাখায়। দীর্ঘ এ সময় বিরোধী দলীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের নির্যাতন করে টাকা আদায় এবং আন্তঃজেলা মাদক বাণিজ্য নিয়ন্ত্রণের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল তার হাতে। ২০২২ সালে এসআই থেকে পরিদর্শক পদে পদোন্নতির পর তাকে পোস্টিং করা হয় নারায়ণগঞ্জ থেকে নরসিংদী জেলায়। পদোন্নতি পাওয়ার পরেই অনেক সিনিয়রকে বাদ দিয়ে তাকে করা হয় নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারপর থেকে তিনি নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।

৫ আগস্ট সন্ধ্যা পর্যন্ত তিনি সশস্ত্রভাবে লড়াই করে গুলি বর্ষণ করেন ছাত্র জনতার বিরুদ্ধে। পরে ৫ আগস্ট রাতের বেলায় ছদ্মবেশে নরসিংদী থেকে পালিয়ে যান তিনি। তারপর ঢাকা ডিআইজি অফিস থেকে তাকে গাজীপুরে পোস্টিং করা হলে গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তায় গাজীপুরের পুলিশ সুপার তাকে কাপাসিয়া থানার পরিদর্শক তদন্ত হিসেবে নিয়োগ দেন। দুইটি পাজেরো ও একটি দামি প্রাইভেট কারের একেক দিন একেকটি ব্যবহার করে ঢাকা থেকে কাপাসিয়া থানায় অফিস করতে দেখা গেছে তাকে।
এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকারকে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST