শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন

Reporter Name / ১০৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম শাহীনের ছোটভাই “হক টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের” সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিকের (৫০) জানাজা নামাজ সোমবার বাদ জোহর সম্পন্ন হয়েছে। এর আগে রোববার দিবাগত রাত আড়াইটায় বানারহাওলা গ্রামের নিজ বাড়িতে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

কাপাসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা নামাজে শরিক হয়ে রুহের মাগফিরাত কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সেলিম, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, আজগর হোসেন খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা প্রমুখ। উপস্থিত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন মরহুমের বড়ভাই সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন। এসময় মরহুমের একমাত্র ছেলে মুশফিকুর রহমান তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
মৃত্যুকালে তিনি মা, ভাই-বোন, স্ত্রী, একমাত্র ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম রফিকুল ইসলাম প্রয়াত রহিম উদ্দিন শেখের নাতী এবং প্রয়াত সিভিল সার্জন ডাঃ সামসুল হকের ছোট ছেলে। তার মৃত্যুতে এলাকাবাসী, মুসল্লি, স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা নামাজের আনুষ্ঠানিকতার সার্বিক পরিচালনা করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন।
শেখ রফিকুল ইসলাম রফিকের মৃত্যুতে গাজীপুর -৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ গভীরভাবে শোকাহত। তারা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। মহান আল্লাহ তায়ালা যেনো পরিবারের সবাইকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন। পরম করুণাময় আল্লাহ তায়ালার যেনো তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST