সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত

Reporter Name / ১৯২ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের ‘কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে’ শিক্ষার মানোন্নয়নে বর্ণাঢ্য আয়োজনে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের বিপুল সংখ্যক মায়ের শতস্ফুর্ত উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়ার ভার্চুয়ালি সভাপতিত্বে উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও পরিচালক মনিরা ভুঁইয়া। প্রতিষ্ঠাতা পরিচালক লাকি আক্তারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা এফ এম কামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করা হয়। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক মন্ডলী সমবেত শিক্ষার্থীদের ‘মা’দে‌র ফুলেল শুভেচ্ছা জানান।

মা সমাবেশে প্রধান বক্তা হিসাবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাসুদ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মোঃ আকরাম হোসেন রিপন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ শুভ্র, সিনিয়র শিক্ষক হাবিবুল হাসান শাকিল, মারুফ খান প্রমুখ।

প্রধান অতিথি এফ এম কামাল হোসেন মা সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার বৃদ্ধি, এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষকগণ মায়েদের সাথে সন্তানের শিক্ষা, আচরণ এবং ভবিষ্যৎ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা মায়েদের সাথে বিদ্যালয়ের সম্পর্ক সুদৃঢ় করবে এবং শিক্ষার্থীদের একটি উন্নত ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মা সমাবেশে শিক্ষকের বক্তব্যে
শিক্ষকগণ মায়েদের বোঝান যে, বিদ্যালয়ে তাদের সন্তানদের নিয়মিত উপস্থিতি কতখানি জরুরি। নিয়মিত ক্লাসে না আসলে, শিশুরা পিছিয়ে পড়তে পারে এবং তাদের শিক্ষার মান কমে যেতে পারে। শিক্ষকরা মায়েদের তাদের সন্তানের বিদ্যালয়ে এবং বাড়ির আচরণ সম্পর্কে অবগত করেন। তারা মায়েদের বলেন, সন্তানের ভালো আচরণ, বিদ্যালয়ে মনোযোগ এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে তারা কি করতে পারেন।
শিক্ষকরা মায়েদের তাদের সন্তানদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে উৎসাহিত করেন। তারা বিভিন্ন পেশা এবং শিক্ষার সুযোগ সম্পর্কে তথ্য দেন, যা তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। শিক্ষকরা মায়েদের মনে করিয়ে দেন যে, তারা তাদের সন্তানদের জীবনে প্রথম শিক্ষক এবং তাদের সন্তানের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মা সমাবেশ একটি সেতু বন্ধন তৈরি করে, যেখানে শিক্ষক এবং অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একসাথে কাজ করতে পারেন।

প্রধান আলোচক প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার তার বক্তব্যে মায়েদের সন্তানকে বই পড়তে উৎসাহিত করা, ঘরের কাজে তাদের সহায়তা করা, খেলাধুলা এবং অন্যান্য সৃজনশীল কাজে তাদের উৎসাহিত করতে পারেন। মায়েরা তাদের ভালো বন্ধু হতে এবং তাদের সমস্যা সমাধানে সহায়তা করতে পারেন। ‘মা সমাবেশ’ একটি ফলপ্রসূ প্রক্রিয়া, যা বিদ্যালয়ে শিশুদের শিক্ষার মান উন্নত করতে এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সহায়তা করে। শিক্ষা বিষয়ক ওয়েবসাইট অনুযায়ী, মায়েদের সাথে শিক্ষকের এই ধরনের আলোচনা শিশুদের মানসিক এবং সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বোপরি মায়েরা তাদের সন্তানদের নীতি নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করতে পারেন।
প্রতিষ্ঠানে প্রথমবারের মতো ২০২৫-২৬ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘অভিভাবক ও মা’দের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST