শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

Reporter Name / ১৫৯ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) কালিহাতী আর.এস. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ মুজাহিদ কমিটি, কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, কালিহাতী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুস সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমিরুল মুজাহিদীন, শায়খুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তিনি তার বক্তব্যে ইসলামের সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং উপস্থিত মুসল্লিদের দ্বীনি জীবন পরিচালনার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, টাঙ্গাইল জেলা শাখার আলহাজ্ব মাওলানা রইস উদ্দিন ছদর এবং কদমতলীর মাদ্রাসায়ে দারুল উলুম কারীমিয়ার মুহতামিম হাফেজ মাওলানা রেজাউল করিম।

এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরামগণ মাহফিলে অংশগ্রহণ করেন। তারা ধর্মীয় বয়ান প্রদান ও হালকায়ে জিকির পরিচালনা করেন।

মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহফিলটি সম্পন্ন

হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST