সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে পুলিশের অভিযানে জুয়াড়ি আটক, জব্দ নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম

Reporter Name / ১৩৯ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৪:১২ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়েছে ৮ জন জুয়াড়িকে। অভিযানে জুয়ার আসর থেকে নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, তাস ও কম্বলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ জুলাই) রাতে কালিহাতী থানার এসআই মুহাম্মদ আছাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এলেঙ্গা পৌরসভার বলাই ঠাকুরের ছাপড়া ঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, বিদ্যুতের আলো জ্বালিয়ে একদল ব্যক্তি তাস ও নগদ টাকায় জুয়া খেলছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন আঃ আজিজ (৫২), পিতা-মৃত আজমত আলী, মশাজান মোঃ আনছের আলী (৬০), পিতা-মৃত মহর বেপারী, এলেঙ্গা সুমন বনিক (৪২), পিতা-মৃত নলনি, এলেঙ্গা মোঃ আমজাদ হোসেন (৬৭), পিতা-মৃত দুলু শেখ, বানিয়াবাড়ি অমূল্য চন্দ্র ঘোষ (৬৫), পিতা-মৃত সুবল চন্দ্র শেখ, এলেঙ্গা শ্যামল কুমার মালাকার (৫৫), পিতা-মৃত সুশীল মালাকার, এলেঙ্গা আব্দুল হালিম (৫৩), পিতা-মৃত ছাবেদ আলী, বাঁশি মোঃ হযরত আলী (৭৩), পিতা-মৃত পেয়ার আলী মন্ডল, পৌলি

অভিযানে পুলিশ তাদের কাছ থেকে ১টি বেগুনি রঙের পুরাতন পাতলা কম্বল, ৩ সেটে মোট ১৫৬টি তাস এবং মোট ৬৭,৫০০ টাকা জব্দ করে। প্রত্যেক আসামির নিকট থেকে আলাদাভাবে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় দুই সাক্ষী—মাকসুদুল আলম রহিম (৪২), সাং-বাশী এবং ফরমান আলী (৫০), সাং-রাবনা বাইপাস। তাদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করা হয় এবং আসামিরা জুয়া খেলার কথা স্বীকার করে।

পুলিশ জানায়, ধৃত আসামিরা প্রকাশ্য স্থানে জুয়া খেলে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা লঙ্ঘন করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালিহাতী থানার ওসি জানিয়েছেন, এলাকায় জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST