শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:২২ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কালিহাতী থানার এএসআই রায়হান মোল্লার নেতৃত্বে সোমবার (১৮ আগস্ট ২০২৫) কালিহাতী থানাধীন সিঙ্গাইর এলাকার শাহিন সিনেমা হলের সামনে নিরঞ্জন শীলের সেলুন দোকানের পশ্চিম পাশের পাকা সড়ক থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ১ গ্রাম) উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন হাজার টাকা। এ ঘটনায় দত্তগ্রাম এলাকার ফরিদের ছেলে মো. আকাশ (২০) কে আটক করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়।

অন্যদিকে, রোববার (১৭ আগস্ট ২০২৫) কালিহাতী থানাধীন কাজিবাড়ী মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আবুল কাশেমের মুদি দোকানের সামনে ইটের সলিং রাস্তা থেকে নীল পলিথিনে মোড়ানো এক কেজি ৩০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার টাকা। এ ঘটনায় একই এলাকার আবুল কাশেমের স্ত্রী মোছা. রেখা বেগম (৩৬) কে আটক করা হয়। সোমবার (১৮ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়।

কালিহাতী থানার ওসি জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST