বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

কালিহাতীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা শিক্ষা অফিস কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানে জটিলতার অবসান, এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি এই তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।

বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে আমরা আন্দোলনে আছি, থাকবো। সরকারের প্রতি দাবি দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক।
এ সময় কালিহাতী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে তিন দফা দাবি আদায়ের আন্দোলনে আহত ও নিহত শিক্ষক নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া করা হয়। পাশাপাশি আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST