সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

আগামী ৩রা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালিহাতী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালিহাতী বাসস্ট্যান্ডে মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ তারিখ) সন্ধ্যায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এবং সহদেবপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জননেতা জনাব শুকুর মাহমুদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধাদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল হালিম মিয়া, ড্যাবের অন্যতম নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ শাহআলম তালুকদার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি এ.কে.এম আবদুল আউয়াল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি এস.এম খালিদ, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবর আলী তালুকদার, কোকডহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেন খান মিন্টু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম ও কালিহাতী পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী।

প্রস্তুতি সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST