বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে বিএনপির মনোনীত প্রার্থী মতিনের বিশাল মোটরসাইকেল শোডাউন

Reporter Name / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোডাউনটি কালিহাতী, বীর বাসিন্দা, কস্তুরীপাড়া হয়ে বল্লা পর্যন্ত ঘুরে পুনরায় এলেঙ্গার লুৎফর রহমান মতিন কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোডাউনে হাজারো মোটরসাইকেল ছাড়াও শতাধিক প্রাইভেট কার ও হাইয়েস মাইক্রোবাস অংশ নেয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

শোডাউনের মাঝপথে সহদেবপুর ইউনিয়নের পৌজান বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন বলেন
আজকের এই জনস্রোত প্রমাণ করে কালিহাতীর মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় আছে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিই আমাদের মূল লক্ষ্য।আমি বিশ্বাস করি, এই ঐক্যবদ্ধ জনসমর্থন বিএনপির বিজয় নিশ্চিত করবে।আমরা কাউকে ভয় পাই না, জনগণের শক্তিই আমাদের আসল শক্তি।

এসময় উপস্থিত ছিলেন,মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী, মোজাম্মেল হক হিরো, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন খান মিন্টু, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, কালিহাতি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, ছাত্রদল নেতা আমিনুল শেখ, বিএনপি নেতা শরিফ মোল্লা, কালিহাতী পৌরসভার সাবেক কমিশনার মোহাম্মদ আলী, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সৈয়দ সোহাগ, ছাত্রদল নেতা সাব্বির হোসেন ও মনির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST