শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল

Reporter Name / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনকে কেন্দ্র করে এলেঙ্গায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৃষিবিদ এস এম এ খালিদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন।
তিনি আগামী জাতীয় নির্বাচনে জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জনসভায় আরও উপস্থিত ছিলেন—
টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি এ কে এম আব্দুল আউয়াল,
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহর আলী,
মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল,
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন খান মিন্টু,
এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান,
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম,
উপজেলা বিএনপির সাবেক সভানেত্রী রহিমা আক্তার প্রমুখ।

সভাপতি ও অতিথিদের বক্তৃতায় কালিহাতীতে বিএনপিকে আরও সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST