শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে বিএনপি নেতাদের পূজা মণ্ডপ পরিদর্শন

Reporter Name / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় তারা পূজারী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কুকডহড়া ও নাগবাড়িও বীরবাসিন্দা ইউনিয়নের ১৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়।

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়া, বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর সাবেক নেতা ও প্রখ্যাত চিকিৎসক ডা. অধ্যাপক শাহ আলম তালুকদার, কারানির্যাতিত পেশাজীবী নেতা ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কো-চেয়ারম্যান প্রফেসর এ.কে.এম আব্দুল আউয়াল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রসিদুল ইসলাম রতন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহর আলী এবং নাগবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন। উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন,বিএনপি সর্বদা দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করে এসেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST