শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ফসলী জমির মাটি কাটার এক্সকাভেটর (ভেকু) জব্দ

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন

মোঃ সুলতান মাহমুদ,কালীগঞ্জ (গাজীপুর):

গাজীপুরের কালীগঞ্জ বেলাই বিল সংলগ্ন এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফসলী জমির মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালণা করে এক্সকাভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কোন প্রকার অনুমোদন ছাড়াই উপজেলার শিমুলিয়া এলাকায় বেলাই বিল সংলগ্ন কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে গত ২০ ফেব্রুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি অভিযান পরিচালনা করে তা বন্ধের নির্দেশ দেন।

নিষেধাজ্ঞা অমান্য করেই মাটি কাটা অব্যাহত রাখে মাটিদস্যু চক্র। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে মাটিদস্যু চক্রের সদস্যরা এক্সকাভেটর (ভেকু) ফেলে পালিয়ে যায়। পরে মাটি কাটার যন্ত্র এক্সকাভেটর (ভেকু) জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, বেলাই বিল সংলগ্ন কৃষি জমিতে পুনরায় মাটি কাটার অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় কোনো অপরাধী না পাওয়া গেলে, ঘটনাস্থল থেকে একটি এক্সকাভেটর (ভেকু) জব্দ করে ওসি কালীগঞ্জের জিম্মায় দেয়া হয়েছে। এর পূর্বে সহকারী কমিশনার ভূমি ২০ ফেব্রুয়ারী প্রথম বার অভিযান পরিচালনা করে মাটি কাটার কাজ বন্ধ করা হয়ে ছিলো। মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতের কাজ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST