সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিশোরগঞ্জকে ঢাকা বিভাগের সঙ্গে রাখতে অবস্থান কর্মসূচি

Reporter Name / ১১২ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির দুরভিসন্ধিমূলক প্রস্তাবনা প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ চত্বর শহীদ মিনারে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ‘,রক্ত লাগলে রক্ত নে, ঢাকায় রেখে দে,’ ‘ঢাকা ঢাকা, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘,প্রয়োজনে জীবন দিব ঢাকায় থেকে যাবো,’ ‘,সরকারি মহিলা কলেজের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ ‘,পৌর মহিলা কলেজের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’,’ ওয়ালী নেওয়াজ খান কলেজের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ইত্যাদি স্লোগান দেন।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. জগলুল হাসান চয়নের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা মারুফ, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসে কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে নেয়ার প্রস্তাব করা হয়েছে। কিশোরগঞ্জবাসীকে অন্ধকারে রেখে এই পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।কিশোরগঞ্জবাসী সিদ্ধান্ত নিবে তারা কোন বিভাগে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST