বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত.সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

Reporter Name / ৬২৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

নিজাম উদ্দিন,কিশোরগঞ্জ সদর প্রতিনিধি:

কিশোরগঞ্জে স্কুলে যাওয়ার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ছনকান্দা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়।

অপরদিকে বেলা ১১টার দিকে জেলার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় স্কুল থেকে বের হওয়ার সময় অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত হয়েছে। শিক্ষার্থী নোহা আক্তার হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে প্রাপ্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণির শিক্ষার্থী
নিহত দুইজনের মধ্যে আলী আকবর (১৩) মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ (১২) একই এলাকার ফেরদৌসের ছেলে ও মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে উজানভাটি পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা আগুন দিয়ে সড়ক অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম সাংবাদিক দের জানান, খবর পেয়ে ইউএনওসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST