শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিশোরগঞ্জে শিয়ালের থাবায় ১৯ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু: এলাকায় চরম আতঙ্ক

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: 

কিশোরগঞ্জে জঙ্গল থেকে হুমাইরা আক্তার নামের ১৯ মাস বয়সী এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি- তাকে বাড়ির উঠান থেকে শিয়াল টেনে নিয়ে গেছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ওয়ালী নেওয়াজ খান কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমেদ জীবন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর হুমাইরা আক্তার সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামের স্থানীয় অটোরিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে চাচা গোলাম মোস্তফার ঘরে থেকে মাকে ডাকতে ডাকতে বের হয় ছোট্ট হুমায়রা। কিন্তু মায়ের কোলে আর ফিরে যাওয়া হয়নি তার। প্রথম দিকে কেউ কিছু বুঝতে না পারলেও বেশকিছু সময় পর হুমায়রা না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন মা। চাচার ঘরে গিয়ে জানতে পারেন- হুমায়রা অনেক আগেই বের হয়ে এসেছে! আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো পরিবারে। শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে ঘরের পেছনের ঝোপে পাওয়া যায় হুমায়রাকে। তার শরীরে নখের আঁচড় ও কামড়ের দাগ ছিল এবং অঙ্গ ক্ষত-বিক্ষত ছিল।
হুমায়রার ভাবি মর্তুজা বেগম জানান, সন্ধ্যার নামাজের পর তিনি ঘরের সামনে দিয়ে দুটি শিয়াল যেতে দেখেছিলেন। পরে হুমাইরার মৃত্যুর খবর পেয়ে তিনি ধারণা করেন ওই শিয়াল দুটিই শিশুটিকে টেনে নিয়ে গেছে।
হুমায়রার বাবা হুমায়ুন কবির বলেন, আমি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাই। এশার আযানের পর ফোন করে মেয়ের মৃত্যুর খবর জানানো হয়। আমার তিনটা ছেলে আর একটা মেয়ে ছিল।
ওয়ালী নেওয়াজ খান কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমেদ জীবন বলেন, আগে এলাকায় বনজঙ্গল ও আঁখক্ষেত বেশি থাকায় শিয়ালের খাদ্যের অভাব ছিল না। এখন জঙ্গল কমে যাওয়ায় লোকালয়ে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত শিয়ালের উপদ্রব রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু হুমায়রার এমন মৃত্যুর সংবাদ আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
এর আগে চলতি বছরের ১৯ মার্চ পাশ্ববর্তী তেরহাসিয়া গ্রামের মো. লিংকনের ২ বছর বয়সী ছেলে মো. আরাফ নামে আরেকটি শিশুকে বাড়ির উঠান থেকে টেনে নিয়ে যায় শিয়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST