শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিশোরগঞ্জ-৪: স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা কে হাওরবাসীর বিশাল গণসংবর্ধনা

Reporter Name / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

নিজাম উদ্দীন কিশোরগঞ্জ প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট সমাজকর্মী, গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমাকে উষ্ণ গণসংবর্ধনা দিয়েছে হাওরবাসী। আজ নির্বাচনী এলাকায় প্রবেশকালে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
​কিশোরগঞ্জ-৪ আসনের বাসিজতপুর পাটুলি ঘাটে পৌঁছালে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এলাকার বিপুল সংখ্যক জনগণ কাজী রেহা কবির সিগমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
​সংবর্ধনা শেষে তিনি হাওরের ভাতশালা ও জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি অষ্টগ্রামের ঐতিহাসিক শাহ কুতুব (রহ.) মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন। দিনব্যাপী এই কর্মসূচির সময় প্রার্থীর কর্মী ও সমর্থকরা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ব্যাপক গণসংযোগ চালান।
​উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (১৬৪) আসনটি ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ২৪টি ইউনিয়ন ও ১৫০টি ভোটকেন্দ্র রয়েছে। তিনটি উপজেলা মিলিয়ে এখানে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৩৭ হাজার ৬৪ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST