সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রামে প্রতারণার মামলায় নারী এনজিও কর্মী আটক

Reporter Name / ৪১৯ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ফ্রি পণ্য দেওয়ার নামে স্থানীয় দুস্থ ও অসহায় নারী-পুরুষের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের অভিযোগে রোজিনা খাতুন (৪২) নামে এক এনজিও কর্মীকে আটক করেছে পুলিশ। আটক রোজিনা খাতুন উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

বুধবার (১২ মার্চ) সকাল ১১টার দিকেওই নারী প্রতারক রোজিনা খাতুনকে কুড়িগ্রাম আদালতে পাঠিয়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি এলাকা থেকে রোজিনা খাতুনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান , গ্লোবাল হিউম্যান রাইটস’ নামে এক এনজিও’র পরিচয়ে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের দুস্থ ও অসহায় নারী-পুরুষদের ফ্রি পণ্য দেওয়ার কথা বলে সদস্য ভর্তির নামে প্রতারণা করে ৩শ করে টাকা আদায় করেন রোজিনা খাতুন। এ সময় কয়েক জন সদস্য ভর্তির টাকা তোলার বিষয়ে জানার চেষ্টা করলে রোজিনা খাতুন তাদের ওপর উত্তেজিত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে এনজিও’র পরিচয়পত্র এবং সদস্য ভর্তির ফি গ্রহণের বিষয়ে কাগজপত্র দেখাতে না পারায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পুলিশে সংবাদ দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে রোজিনা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আলিম খান জানান, এক নারী প্রতারককে স্থানীয়রা আটক করে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশের একটি মোবাইল টিম গিয়ে তাকে আটক করেছে। পরে ভুক্তভোগীদের পক্ষে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে রোজিনা খাতুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় মামলা দায়ের
করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST