শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রামে বাসের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

Reporter Name / ১৯১ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৯:৪৫ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে বাসের চাপায় মটরসাইকেল চালক শামসুল আলম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো একজন। রবিবার ১০ নভেম্বর সকালে পৌর শহরের পচার মসজিদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবুল কাশেম। কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা পচার মসজিদ গ্রামের বাসিন্দা। দূর্ঘটনা কবলিতরা আপন দুই ভাই বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার সময় বাসের নীচে চলে যায়। দুর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তার চালক চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় সড়কে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় পরে পুলিশ এসে ঘাতক বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সুরতহাল রিপোর্ট নিচ্ছি। কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। জেনেছি দু’পক্ষই স্থানীয় ভাবে বসে মিমাংসার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST