মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রাম উলিপুরে ছাত্রদের উপর হামলার মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা (৬১)কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ০৪‌ টার দিকে দিকে পৌর শহরের আল স্বাদ হোটেলের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৮ জুলাই উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় আহসান হাবীব রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আহসান হাবীব রানা কুড়িগ্রাম জেলা আওয়ামলীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বলে জানা গেছে। তিনি থেতরাই ইউনিয়নের কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামানিকের ছেলে। আহসান হাবীব রানা এ নিয়ে দ্বিতীয় বার গ্রেপ্তার হলেন।
গত ২৭ অক্টোবর প্রথমবার তাকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হয়েছিল। পরে তিনি জামিনে বেড়িয়ে আসেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST