শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রাম উলিপুরে পারিবারিক কলহের জেরে ৬০ বছর বয়সী বৃদ্ধের আত্মহত্যা

Reporter Name / ১৮৭ Time View
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৮ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে আয়নাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি  ঘটেছে ধামশ্রেনী ইউনিয়নের ঠাঁকুরবাড়ি বাজারে পার্শ্ববর্তী এলাকায়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আয়নাল হোসেনের মরদেহ দেখতে পায় তার স্বজনরা।
পরে তারা পুলিশকে খবর দেয়। নিহত আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের দ্বিতীয় পুত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে আয়নাল হোসেন ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া থেকে ঠাঁকুরবাড়ি বাজারের পাশে বসতবাড়ি তৈরি করেন। সেখানে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে  স্ত্রীর সঙ্গে বিরোধ ও অভিমানের জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

এ ঘটনায় উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST