শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রাম উলিপুরে বুড়ি-তিস্তা নদীর গড় কেটে মাটি বিক্রি: হারুনর রশীদকে ১৫ দিনের কারাদণ্ড

Reporter Name / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বুড়ি-তিস্তা নদীর গড় কেটে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে হারুনর রশীদ (পিতা: কয়সার আলী) নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভেলুর খামার এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। অভিযানকালে দেখা যায়, একটি অসাধু চক্র মাহিন্দ্রা ট্রলি ব্যবহার করে নদীর গড় কেটে মাটি উত্তোলন করে বিক্রি করছে।

তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার, হারুনর রশীদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(খ) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “নদী থেকে অনুমোদনহীনভাবে বালু বা মাটি উত্তোলন করা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, গতি পরিবর্তন হয় এবং আশপাশের কৃষি জমি ক্ষতির মুখে পড়ে। প্রশাসন এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে এবং থাকবে।”

তিনি আরও জানান, চলমান বোরো মৌসুমে পানি না থাকায় নদীতে ট্রাকটর চলাচলের সুযোগকে কাজে লাগিয়ে এই অবৈধ মাটি উত্তোলন চলছিল। তবে প্রশাসনের নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপে তা বন্ধ করা সম্ভব হয়েছে।
বুড়ি-তিস্তা নদী উলিপুর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই নদী সংরক্ষণে স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST