বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুয়াকাটায় পাবলিক টয়লেটে পাওয়া গেছে নিখোজ ব্যাক্তির লাশ

Reporter Name / ২৩০ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৯:১০ অপরাহ্ন

আব্দুল মান্নান : পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকাল তিনটায় সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায় নুর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটায় রাস মেলায় ব্যবসার উদ্দেশ্যে আসেন। বেলা এগারোটার দিকে বন্ধু ও ব্যবসায়ী পার্টনার জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন নুর হোসেন। হঠাৎ তার বুক ও পেটে ব্যথা শুরু হলে সে তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও কোন খোজ না পেয়ে পুলিশে অবহিত করেন।

পরে শনিবার বিকালে এক দম্পত্তি ওই টয়লেটে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের উপর থেকে ওই ব্যক্তিকে পরে থাকতে দেখেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছেনা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST