শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কোরিয়ান শিক্ষার্থীদের অংশগ্রহণে মাভাবিপ্রবিতে পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ২৮১ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আগত শিক্ষার্থীদের সাথে নিয়ে আজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন।

আজকের এই উদ্যোগে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদের উপস্থিতিতে সকাল ১০ টা থেকে শুরু হয় কার্যক্রমটি। শিক্ষার্থীরা নিজ বিভাগসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্থানে লিফলেট লাগান।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সাদমান হোসাইন সাজিদ বলেন, “আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা একটি বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি পরিচ্ছন্নতা শুধু কারও একার দায়িত্ব নয়, বরং এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। কোরিয়ান শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের জন্য এক অনুপ্রেরণা এবং আন্তর্জাতিক বন্ধুত্বের প্রতীক।”

তিনি আরও বলেন, “আমরা নিজেরা আমাদের ডিপার্টমেন্ট পরিষ্কার করেছি, লিফলেট লাগিয়েছি, যাতে অন্যরাও উদ্বুদ্ধ হয় এবং নিজ নিজ আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব অনুভব করে। আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথে এগিয়ে নেবে।”

আরেক শিক্ষার্থী মো. আসিফ আল মোস্তফা বলেন, “এই কার্যক্রম আমাদের দায়িত্ববোধ বাড়িয়েছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক বন্ধুত্বের এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে। আমাদের প্রচেষ্টা ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করবে—এই বিশ্বাস আমাদের পথচলার অনুপ্রেরণা।”

পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা তৈরির এমন উদ্যোগে অংশগ্রহণ করে কোরিয়ান শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST