শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি,র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ২৫১ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ অপরাহ্ন

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি;

খাগড়াছড়িতে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুনাক, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে দেড় শতাধিক অসহায়, দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন পুনাক, খাগড়াছড়ি জেলা শাখার সভানেত্রী জনাব ফাতিমা মুস্তারিন চৌধুরী।

বিতরণকালে সভানেত্রী তার বক্তব্যে বলেন, “তীব্র শৈত্যপ্রবাহে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পুনাক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এই প্রতিকূল আবহাওয়ায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

উক্ত মানবিক কর্মসূচিতে পুনাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সহ-সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইনসহ সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST