শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরাসহ ৭ জনের মনোনয়ন বাতিল

Reporter Name / ৩০২ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরাসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে খাগড়াছড়ির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—
গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা, যিনি ঋণখেলাপি হওয়ায় অযোগ্য বিবেচিত হয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার মিয়াজির মনোনয়ন বাতিল করা হয় আয়কর সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র দাখিল না করায়।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের ১ শতাংশ তথ্যের গড়মিল পাওয়ায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সমীরণ দেওয়ান, জিরুনা ত্রিপুরা, সোনা রতন ত্রিপুরা, লাব্রিচাই মারমা ও সন্তোষিত চাকমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST