শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার দায়িত্ব স্থগিত

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

সাইফুল ইসলাম (রামগড়) খাগড়াছড়ি:

দুর্নীতি, ঘুষবাজি, ও স্বেচ্ছাচারিতার অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। ৭ জুলাই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, পরিষদের ১৪ জন সদস্যের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে তদন্ত চলাকালে পরিষদের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—পরিষদ সদস্যদের অবমূল্যায়ন, অসদাচরণ, শিক্ষক বদলি বাণিজ্য, আত্মীয় নিয়োগ, প্রকল্প বাস্তবায়নে ঘুষ গ্রহণ, এবং সরকারি বরাদ্দ আত্মসাৎ।

জানা গেছে গত ৫ জুলাই ঢাকায় মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার কাছে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব পেশ করেন পরিষদ সদস্যরা ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন,চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা পরিষদ গঠনের পর থেকেই এককভাবে ক্ষমতা ব্যবহার শুরু করেন। তিনি পরিষদের অনুমোদন ছাড়া সাতজন আত্মীয়কে বিভিন্ন পদে নিয়োগ দেন, যার প্রতিবাদ করলে এক কর্মকর্তাকে ওএসডি করে দেন।

সদস্যদের অভিযোগ, পার্বত্য মন্ত্রণালয় থেকে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ পাওয়া তহবিলের অর্থ এবং বন্যার ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন সহায়তা আত্মসাৎ করেছেন জিরুনা ত্রিপুরা। এছাড়া বিভিন্ন প্রকল্পে ইচ্ছামতো নিয়োগ দিয়েছেন এবং ঠিকাদারি বিল ছাড়ের ক্ষেত্রে আড়াই শতাংশ, জামানতের অর্থ ফেরতের ক্ষেত্রে দেড় শতাংশ হারে ঘুষ গ্রহণ করেছেন।তিনি শুধু ঘুষ নেননি, বরং যেসব অসহায়-দুস্থদের জন্য তহবিল বরাদ্দ ছিল, সেসব অর্থ ৬% কমিশনের বিনিময়ে ছাড় করেছেন। এতে পরিষদের সদস্যদের সম্মানও প্রশ্নবিদ্ধ হয়েছে।

এবিষয়ে সত্যতা জানতে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST