বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও শ্বাসরোধের চেষ্টা, কালিহাতীতে মামলা Logo কর্মব্যস্ততার ফাঁকে নিকলী-মিঠামইনে প্রেস ক্লাব সাটুরিয়ার এক দিনের ভ্রমণ Logo লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান Logo বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, Logo নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ Logo কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বাদ এশা টঙ্গীর বড় দেওড়া টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টঙ্গীর বড় দেওড়া কাঁঠালদিয়া হাজী বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইমদাদুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বিজয়বাংলা টিভির প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড় দেওড়া বায়তুন নুর জামে মসজিদের ইমাম আবু মুসা, নূর মদিনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো: আব্দুস সুবহান, বাইতুল হারেজ জামে মসজিদের ইমাম মো: হাবিবুল্লাহ,। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান শাহা,টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক, মো: আশিকুর রহমান, কোষাধ্যক্ষ মো: জাফর আলী,
দৈনিক বিজয়বাংলা টিভির নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আহমেদ পার্থ, ,সংবাদ আলোচনার সম্পাদক মো: ইউনুস, শামীমা খানম, মো: আশরাফুল আলম, শারমিন আক্তার, মাসুদ আলম, কিবরিয়া খানম, চায়না আক্তার, সাকিল, পারভেজ মারুফ, আব্দুল কাদের, জয়নাল আবেদীন সরকার, মো: আক্তার হোসেন ডালি প্রমুখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বায়তুন নাঈম জামে মসজিদের খতিব মো: আসিফ, ইমাম মো: আলী হোসেন, বায়তুল মাহফুজ জামে মসজিদের খতিব মো: আব্দুল মতিন, জয়তুন নেছা জামে মসজিদের ইমাম মো: সাইদুর রহমান, বাইতুন জান্নাত জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম, নূরানী জামে মসজিদের ইমাম আবুল কাশেম, হযরত আবু বকর সিদ্দিক জামে মসজিদের ইমাম মো: নূরুল আলম সেলিম, বায়তুল এলাহী জামে মসজিদের ইমাম মোধ এহতেশামুল হক, বায়তুত ত্বহা জামে মসজিদের ইমাম মো: তানভীর আহমদ, বাইতুল ইল্লিন জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান, খতিব মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মো: হাফেজ মাওলানা আশরাফ আলী,বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মনিরুল ইসলাম, মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শওকত আলী সরকার, খাতুনে জান্নাত জামে মসজিদের ইমাম জয়নুল আবেদীন, বড় দেওড়া পুরাতন জামে মসজিদের ইমাম সাইফুল ইসলাম, বায়তুল হারেছ জামে মসজিদের ইমাম হাবিবুল্লাহ, বাইতুন নূর জামে মসজিদের ইমাম নাজমুল হক, বায়ুন নূর জামে মসজিদের ইমাম বেলাল হোসাইন, বড় দেওড়া দক্ষিণ পাড়া নূরানী জামে মসজিদের ইমাম তালেবুল্লাহ, বড় দেওড়া দক্ষিণ পাড়া নূরানী জামে মসজিদের খতিব ইব্রাহিম চাদপূরী, কাঁঠালদিয়া নূর মদিনা জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহীম খলিল, হযরত আলী (রা:) কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাহমুদুল হাসান সোহেল, খতিব মো: মামুনর রশিদ, ফয়েজ আহমেদ খান জামে মসজিদের ইমাম ইসহাক হোসেন, হাজেরা বেগম জামে মসজিদের ইমাম মাজহারুল ইসলাম।

দোয়া মাহফিলে প্রধান অতিথি পীরজাদা মো: নোয়াব আলী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেভাবে মজলুম নেত্রী খালেদা জিয়ার প্রতি অবিচার করেছে, তা দেখে দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। তিনি শুধু বিএনপির নেত্রী নন, আজ তিনি পুরো জাতির অভিভাবক। খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভেদাভেদ ভুলে দোয়া করছেন। মানুষের ভালোবাসা প্রমাণ করেছে বেগম খালেদা জিয়াই দেশের অবিসংবাদিত নেত্রী।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কাঁঠালদিয়া হাজী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা ইমাদাদুল হক। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST